ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • পটুয়াখালীতে বাস খাদে পড়ে ১৩ জন আহত

    পটুয়াখালীতে বাস খাদে পড়ে ১৩ জন আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পটুয়াখালীর কুয়াকাটা থেকে যশোরগামী কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

    শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পর্যটন কেন্দ্র নবীনপুর এলাকায় রাস্তার মোড়ে কালভার্টের উপর উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পার্শ্ববর্তী কচ্ছপ খালীর খালে পড়ে যায়।

    এ সময় স্থানীয় লোকজন ১৩ জনকে উদ্ধার করে কুয়াকাটা (তুলাতলী) হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

    আহতরা হচ্ছেন- পটুয়াখালীর মাসুদরানা, খুলনার মো. ইমরান হোসেন, সুমন, মনিরা, মো. আশিক, যশোরের মো. জাহাঙ্গীর, প্রান্ত, ও মারুফ, নড়াইলের নাইম, নাটোরের আলম। এদের মধ্যে বেশির ভাগই কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক।

    মহিপুর থানার ওসি (তদন্ত) মো. আবুল খায়ের জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে কলাপাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় গাড়িটি উদ্ধার করেছে। তবে কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। গাড়ির চালক এবং হেলপারকে পাওয়া যায়নি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ