ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • ডায়েরিতে মৃত্যুর কারণ লিখে নববধূর আত্মহত্যা

    ডায়েরিতে মৃত্যুর কারণ লিখে নববধূর আত্মহত্যা
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় স্বামীর সঙ্গে অভিমান করে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ওই নববধূর নাম সাথী আক্তার (১৭)। মৃত্যুর আগে সাথী তার ডায়রিতে স্বামীর নির্যাতনের বর্ণনা লিখে গেছেন।

    বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত এগারোটায় কুয়াকাটা পৌর ০৮ নং ওয়ার্ড পাঞ্জুপাড়া এলাকার একটি ভাড়া বাসার দরজা ভেঙ্গে ওই নববধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

    এ ঘটনায় নিহতের পিতা হারুন সরদার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জামাতা জাহিদুল ইসলাম (২৭) কে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই তাকে গ্রেপ্তার করেছে। নিহত সাথী আক্তার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের হারুন সরদারের মেয়ে।

    হারুন সরদার জানান, প্রায় দুই মাস আগে সাথী তার পরিবারের কাউকে না জানিয়ে পটুয়াখালীর জাহিদুলকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই জাহিদুলের সঙ্গে নানা বিষয়ে ঝগড়া-ঝাটি চলতো। মারা যাওয়ার আগে সাথী তার ডায়েরিতে স্বামীর নির্যাতনের বর্ণনা লিখে গেছে।

    মহিপুর থানার ওসি মনিরুজ্জামান  জানান, ঘরের ভিতর থেকে আটকানো থাকায় দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে থাকা নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ