ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • 'নারীঘটিত কারণে' ভাইস চেয়ারম্যানকে গণধোলাই 

    'নারীঘটিত কারণে' ভাইস চেয়ারম্যানকে গণধোলাই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দিন পালোয়ান বেদম মারধরের শিকার হয়েছেন। ভাইরাল হয়েছে মারধরের ভিডিও। অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভাইস চেয়ারম্যান- ফেসবুকে এমনই প্রচার হচ্ছে।

    বুধবার বিকালে ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ভাইস চেয়ারম্যানের অনুসারীরা বৃহস্পতিবার বিকাল ৪টায় দশমিনায় বিক্ষোভ মিছিল করেছেন।

    ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান সাংবাদিকদের কাছে দাবি করেন, কয়েক দিন ধরে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার দিন বুধবার বিকালে তিনি ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে জাফর নামে সাবেক এক ছাত্রলীগ নেতার সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তিনি একটি দোকানে চায়ের অর্ডার করে ওই ছাত্রলীগ নেতার জন্য অপেক্ষা করছিলেন।

    এ সময় অপরিচিত ৭ থেকে ৮ জন কিছু বুঝে ওঠার আগেই তার ওপর হামলা চালায় এবং একজন হামলার ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। ৬ সেকেন্ড করে পৃথক দুটি ভাইরাল হওয়া ভিডিওর একটিতে ভাইস চেয়ারম্যানকে উদ্দেশ করে বলতে শোনা যায়- তুই আমার কলিজার গায়ে হাত দিয়েছস। ওরে (ভাইস চেয়ারম্যানকে) পিডা। 

    আকারে ইঙ্গিতে স্থানীয় নেতারা একপক্ষ অপরপক্ষকে দোষারোপ করছেন। ভাইস চেয়ারম্যানের দাবি, তার নিজ দলের প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে।

    এদিকে ওই ভাইস চেয়ারম্যান নারীঘটিত অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন বলে ফেসবুকে প্রচার হচ্ছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দশমিনা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন তার অনুসারীরা।

    দশমিনা থানার ওসি মো. জসিম  জানান, ভাইস চেয়ারম্যানের ওপর হামলার কথা শুনেছি। তিনি ঢাকায় হামলার শিকার হয়েছেন। তাই তাকে ঢাকা থেকেই আইনি সহায়তা নিতে হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ