ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ১২ দিনের ব্যবধানে কুয়াকাটার সৈকতে আবারও মৃত ডলফিন

    ১২ দিনের ব্যবধানে কুয়াকাটার সৈকতে আবারও মৃত ডলফিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র ১২ দিনের ব্যবধানে কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ১২ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সৈকতের ফরেস্ট ক্যাম্প পয়েন্টে ডলফিনটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে বনকর্মীরা ডলফিনটি উদ্ধার করে মাটি চাপা দিয়েছে।

    তবে ডলফিনটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এর আগে ভেসে আসা মৃত ডলফিনের মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানিয়েছে স্থানীয়রা। 

    ইউএসএআইডি ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটি’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, চলতি বছর কুয়াকাটা সৈকতে বিভিন্ন প্রজাতির ১৭টি ডলফিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যেকটির মুখে জাল পেঁচানো এবং শরীরের আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃত্যুর কারণ জানা যায়নি।
      
    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি ইরাবতি ডলফিন। মৃত এ ডলফিনটি উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়েছে। পরবর্তীতে আর কোনো মৃত ডলফিন ভেসে আসলে সেগুলোর খাদ্যপ্রণালী সংগ্রহ করে মৃত্যুর রহস্য উদঘাটনে জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে। 
     
    উল্লেখ্য, গত ২১ আগস্ট সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় একটি ৭ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন ভেসে আসে। এছাড়াও এর আগে মৃত তিমিসহ একাধিক ডলফিন ও শুশুক সাগরের জোয়ারের তোরে কুয়াকাটার সৈকতে ভেসে এসে বিভিন্ন পয়েন্টে আটকা পরে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ