ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ৫০০ মণ মুগডাল আত্মসাৎ করে গ্রেফতার হলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

    ৫০০ মণ মুগডাল আত্মসাৎ করে গ্রেফতার হলেন স্বেচ্ছাসেবক দলের নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতারণার মাধ্যমে বাউফলের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ মণ মুগডাল আত্মসাতের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। গত ২১ আগস্ট রাত দেড়টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরদিন দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। 

    গ্রেফতারকৃতরা হলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মধ্য মালিপুর গ্রামের আমির হোসেন দেওয়ানের ছেলে মো. মাহফুজ দেওয়ান ও বরগুনার আমতলী উপজেলার পূর্ব চুনাখালি গ্রামের আজাহার আলির ছেলে মো. রনি। বাউফলের বগা পুলিশ ফাঁড়ির এসআই মাধব চন্দ্র দে জানান, বগাবাজার এলাকার মো. ইব্রাহিম হাওলাদার নামে এক ব্যবসায়ীর আনুমানিক ১৯ লাখ টাকা মূল্যের ৫০০ মণ মুগডাল রনি নামে এক ট্রাকচালক তার সহযোগীদের নিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় ২৫ জুন ওই ব্যবসায়ী বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা করেন।

     ২১ আগস্ট রাতে নলছিটি উপজেলার সরই এলাকায় অভিযান চালিয়ে রনিকে ও তার দেওয়া তথ্যানুযায়ী মধ্য মালিপুর এলাকা থেকে মাহফুজ দেওয়ানকে গ্রেফতার করা হয়। পরে তাদের বাউফল থানায় আনা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত রনির বাড়ি বরগুনার আমতলী উপজেলায় হলেও তিনি কিছুদিন ধরে নলছিটির কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে তার শ্বশুর মোশারেফ হোসেনের বাড়িতে থাকতেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ