ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ফিরে এসেছে ‘জোকার’ ভাইরাস

    ফিরে এসেছে ‘জোকার’ ভাইরাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক সময়ে আবারও ‘জোকার’ ভাইরাস ফিরে এসেছে বলে প্রমাণ পেয়েছেন বেলজিয়ামের পুলিশ বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, ৮টি অ্যাপে জোকার ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

    ইতিমধ্যেই গুগল ছদ্মবেশে থাকা এই অ্যাপগুলি প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু তারপর আবারও জোকার ভাইরাসে আক্রান্ত ৮টি অ্যাপ প্লে স্টোরে খুঁজে পেয়েছে বেলজিয়াম পুলিশ। এরআগে ২০১৭ সালে এই ভাইরাস প্রথম ধরা পড়ে।

    পুলিশের পক্ষ থেকে অ্যাপগুলির নামও প্রকাশ করা হয়েছে। এই অ্যাপগুলি হল Auxiliary Message, Element Scanner, Fast Magic SMS, Free CamScanner, Go Messages, Super Message, Super SMS, Travel Wallpapers। তাই আপনিও যদি এই অ্যাপ্লিকেশনগুলি আপনার মোবাইলে ইন্সটল করে থাকেন, তাহলে সেগুলিকে এখনই ডিলিট করুন।

    এই ভাইরাস (ম্যালওয়্যার) সাধারণত প্লে-স্টোরে কোনও অ্যাপের মধ্যে লুকিয়ে থাকে। অ্যাপ ডাউনলোডের সঙ্গেই মোবাইলে প্রবেশ করে। এটা সাধারণ কোনো ভাইরাস না যে, ডিভাইসের ফাইল নষ্ট করেই ক্ষ্যান্ত হবে। এটি ডিভাইস থেকে গোপনে ব্যাংক সংক্রান্ত তথ্য (যদি থাকে) নিয়ে পুরো অ্যাকাউন্ট খালি করে দিতে পারে।

    কুইক হিলের গবেষকদের মতে, জোকার ভাইরাস ব্যবহারকারীর ডেটা হাতিয়ে নেয়। জোকার ম্যালওয়্যার একটি অত্যন্ত বিপজ্জনক ম্যালওয়্যার এবং এটি ক্রমাগত অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিকে টার্গেট করে। জোকার ভাইরাসটি অ্যান্ড্রয়েড ইউজারদের অনুমোদন ছাড়াই বিভিন্ন অ্যাপের প্রিমিয়াম পরিষেবা সাবস্ক্রাইব করতে সক্ষম। এই বছরের জুন মাসে প্রথমবার এই ভাইরাস কবলিত কিছু অ্যাপের কথা জানা যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ