ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • শেয়ারবাজারে অনিয়ম: আইসিবিকে ৫ কোটি টাকা জরিমানা  

    শেয়ারবাজারে অনিয়ম: আইসিবিকে ৫ কোটি টাকা জরিমানা  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেয়ারবাজারে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানির নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এর মধ্যে ব্রোকারেজ হাউজটির মাধ্যমে নগদ হিসাবের গ্রাহকদের মার্জিন ঋণ প্রদান, গ্রাহকদের সিকিউরিটিজ যথাযথভাবে রেকর্ড না রাখা, একই তালিকাভুক্ত ব্যাংকে একের অধিক সমন্বিত গ্রাহক হিসাব পরিচালনা, একজন গ্রাহকের নামে একের অধিক স্বতন্ত্র ও যৌথ বিও হিসাব পরিচালনা। যা সরাসরি আইনের লংঘন। এসব অনিয়ম সন্বয়ের জন্য সংস্থাকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের সময় দেয়া হয়েছে। এই সমন্বয়ে ব্যর্থ হলে ৫ কোটি টাকা জরিমানা দিতে হবে। 

    শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় রোববার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

    বিএসইসির নির্বাহী পরিচালক  মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

    এছাড়াও আগামী দিনে এই অনিয়ম অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করা হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এই সময়ের মধ্যে সমন্বয় সম্ভব নয়। ফলে তাদেরকে জরিমানা গুনতেই হচ্ছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ