ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে
  • করোনায় মারা গেছেন আ. লীগের সাবেক এমপি ড. মিজানুল হক

    করোনায় মারা গেছেন আ. লীগের সাবেক এমপি ড. মিজানুল হক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জ- ০৩ ( করিমগঞ্জ- তাড়াইল) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি প্রকৌশলী ড. মিজানুল হক মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 


    কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড. মিজানুল হক প্রায় ১০ দিন আগে কোভিড-১৯ পজেটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন
     
    মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    নিবেদিত প্রাণ এই আওয়ামী লীগ নেতা ১৯৯১ এবং ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে পরপর দু'বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বুয়েটের শিক্ষক এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মহাসচিব ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। 
      
    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ