আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত

বরগুনার আমতলীতে বিএনপি ও বর্তমান সরকারকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে যুবলীগ নেতা মো. শহিদ খান। যুবলীগ নেতা শহীদ খানের বিচার চেয়ে শনিবার রাত ৮ টায় আমতলী নুরজাহান ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিব মো. ইমরান খান।
লিখিত বক্তব্য মো. ইমরান খান বলেন শুক্রবার ২৪ এপ্রিল রাত ৯ টার দিকে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা শহীদ খান স্থানীয় কয়েকজন সাধারণ মানুষের সাথে একে স্কুল মোড়ের একটি দোকানে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বর্তমান সরকার নিয়ে আজে বাজে কথা বলেন ও বিভিন্ন ভাবে কটুক্তি করেন।এসময় পাশে থাকা পৌর ছাত্রদলের কর্মী সাকিব এর প্রতিবাদ করেন।
এঘটনা নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডটা শুরু হয় এক পর্যায়ে যুবলীগ নেতা শহীদ খান তার দলবল নিয়ে সাকিব(১৯)এর উপর অতর্কিত হামলা চালিয়ে তার দু হাত মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেন।এখবর শুনে আমি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসাবে ঘটনা স্থলে গিয়ে সাকিবকে খুজে পাইনা এমতবস্থায় হাসপাতাল থেকে খবর আসে সাকিবকে রক্তাক্ত অবস্থায় আমতলী হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানথেকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এইঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি ষড়যন্ত্রকারী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রও অংশ হিসাবে সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ দাড় করিয়েছেন।এঘটনায় শুক্রবার রাতে শহিদ খানের ভাই মাসুদ শালিস ব্যবস্থার কথা বলে আমাদের আইনগত ব্যবস্থা নিতে সময় ক্ষেপন করে আমার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবীর কাল্পনিক তথ্য দিয়ে মিথ্যা সংবাদ সম্মেল করেন।
সংবাদ সম্মেলনে মো. ইমরান খান আরো বলেন,বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ১৫/১৬টি মামলার আসামী হয়ে দীর্ঘদিন কারাবরন করে দলীয় কর্মসূচী পালন করেছি।৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি প্রভাবশালী মহল আমাকে ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এখোনো তারা ঐ ষড়যন্ত্রকারী মহলটি তাদের ষড়যন্ত্র অপ-প্রচারের ধারা অব্যাহত রেখেছে।
যেখানে আমি আমার সংগঠনের একটি ছেলে যুবলীগ নেতা কর্তৃক আহত হওয়ার কথা শুনে খবর নিতে গেলাম সেখানে আমাকে চাঁদাবাজ বানানোর জন্য ষড়যন্ত্র শুরু করেদিলো। তিনি আরো বলেন জাতীয়তাবাদী শক্তিকে সাথে নিয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে সকল ষড়যন্ত্রকারীদের মুখোশ উম্মোচন করে দেয়া হবে। তিনি দ্রত ছাত্রদল কর্মী সাকিবকে কুপিয়ে যারা আহত করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান ও কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা শহীদ খান ছাত্রদল কর্মীর উপর হামলার কথা অস্বীকার করে বলেন, আমি হামলার সাথে জড়িত না। আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, চাঁদা দাবীর কোন অভিযোগ পাইনি। তবে পৌর ছাত্রদল কর্মী সাকিবকে কুপিয়ে আহত করার খবর পেয়েছি। এঘটনায় মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।