ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ

    গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের রাউজান পৌরসভায় কাউছার উর জামান বাবলু (৩৬) নামের এক যুবককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবলু ওই এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি স্থানীয়ভাবে বালু, ইট সরবরাহ ও ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত ছিলেন।
     
    পারিবারিক সূত্রে জানা যায়, বাবলু পার্শ্ববর্তী এলাকায় তার নানাবাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে মামাতো ভাই পলিনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব আলীখীল খামার টিলা এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাকে বেদম মারধর করে এবং পরে গুলি করে। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।

    সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

    নিহতের বাবা আবুল কালাম সওদাগর জানান, তার ছেলে প্রতিবাদী স্বভাবের ছিলেন এবং এলাকায় চাঁদাবাজি নিয়ে বিভিন্ন সময় সন্ত্রাসীদের সঙ্গে তার বিরোধ হতো। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ