ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল

    বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) নাম ব্যবহারের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিএইচআরসি’র করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে বাংলাদেশ মানবাধিকার কমিশন নাম ব্যবহারের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

    প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ রবিবার এ আদেশ দিয়েছেন। আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ওজি উল্লাহ। তবে তিনি শুনানিতে অংশ নেননি। তিনি আদালতে বলেন, শুনানির জন্য আবেদনকারীপক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট বাকীর উদ্দিন ভুইয়া।

    ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’-এর নামের সঙ্গে ‘কমিশন’ শব্দ এবং সংক্ষিপ্ত নাম ‘বিএইচআরসি’(বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন) ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আবু হানিফ। এ আবেদনে গত ২৯ জুন হাইকোর্ট এক আদেশে ‘কমিশন’ শব্দ এবং সংক্ষিপ্ত ইংরেজি নাম বিএইচআরসি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেন। ‘কমিশন’ শব্দটি রাষ্ট্রীয় মানবাধিকার সংগঠন জাতীয় মানবাধিকার কমিশন (ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-এনএইচআরসি) এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালত এ নিষেধাজ্ঞা দেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ মানবাধিকার কমিশন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার জজ আদালত গতবছর ৭ জুলাই শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ