ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • নলছিটিতে নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

    নলছিটিতে নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী ভাঙন রোধে কার্যক্রর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকাল ১০ টায় নলছিটি-বরিশাল সড়কের খোঁজাখালী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সুগন্ধা নদীর ভাঙন কবলিত এলাকার কয়েকশত মানুষ।

     ক্ষতিগ্রস্তরা জানান, দীর্ঘদিন ধরে নদীর ভাঙনে নলছিটির মল্লিকপুর থেকে দপদপিয়া এলাকার বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের মুখে রয়েছে নলছিটি-বরিশাল সড়কসহ বসতঘর, ফসলি জমি ও মসজিদ শিক্ষাপ্রতিষ্ঠান। এসব এলাকার ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত। 

    মানববন্ধন শেষে নদী ভাঙন রোধে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্মারকলিপি প্রদাণ করা হয়।    মানববন্ধনে বক্তব্য রাখেন, ভাঙন কবলিত এলাকার বাসিন্দা তাইফুর রহমান তূর্য, এফএইচ রিভান, মো.মাহবুবুর রহমান, মো. শাহ জালাল, মো.আনিসুর রহমান। বক্তারা ভাঙন কবলিত এলাকায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ