ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • কাজে ফিরছেন শিল্পা শেঠী

    কাজে ফিরছেন শিল্পা শেঠী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা পর্ণকাণ্ডে জেলে যাওয়ার পর থেকে কোনও শ্যুটিং বা আউটডোরের কোনও ইভেন্টে দেখা যায়নি শিল্পাকে। রাজের গ্রেফতারির পর বেশ কিছু দিন নিজেকে খানিকটা লুকিয়েই রেখেছিলেন শিল্পা। আবার ড্যান্স রিয়েলিটি শো-এর বিচারকের আসনে ফিরেছেন তিনি।

    এবার ফটোশ্যুট সারলেন শিল্পা। সোশ্যাল সাইটে শেয়ার করলেন ছবিও। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, একজন নারীর পক্ষে উঠে দাঁড়ানোর জন্য নিজের ইচ্ছের থেকে বেশি কোনও শক্তি নেই। ছবির এমন ক্যাপশনে নেটিজেন যে নড়েচড়ে বসেছে তা বলাই বাহুল্য।

    সুপার ডান্সার রিয়ালিটি শোয়ের বিচারক ছিলেন শিল্পা শেঠী৷ আর সেসময় হঠাত্ রাজ কুন্দ্রার এই ঘটনা প্রকাশ্যে আসে৷ এসবের মধ্যে শোনা যাচ্ছিল বিচারকের আসন থেকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে শিল্পাকে৷ তার জায়গায় অন্য কেউ আসবেন৷ তবে না সেরকমটা হচ্ছে না৷

    ইন্ডিয়ান আইডল বিজয়ী পবনদ্বীপ রাজনের সঙ্গে একটি এপিসোডের শ্যুটিং করে ফেলেছেন তিনি৷ এবার সুপার ডান্সারের একটি এপিসোডে দেখা যাবে পবনদ্বীপ রাজনকেও৷ শিল্পা আবারও কাজে ফিরে বুঝিতে দিতে চান এভাবেই ফিরে আসা যায়৷ এদিকে এখনও জামিন পাননি রাজ কুন্দ্রা৷ জেল হেফাজতেই রয়েছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ