ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • করোনা আর কারিনা দুই  সামলাচ্ছেন আমির

    করোনা আর কারিনা দুই  সামলাচ্ছেন আমির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমির খান ও কারিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে এই বছর ডিসেম্বরে। ছবি শেষ করতে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। আমিরের এক ভক্ত সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন ইউটিউবে। সেখানে দেখা যাচ্ছে আমির ঠাট্টা করে বলছেন যে এই ছবি শেষ করতে গিয়ে তাকে করোনা আর কারিনা দু’টোই সামলাতে হয়েছে।

    আসলে এই ছবির শুটিং চলাকালীনই জানা যায়, কারিনা দ্বিতীয়বার মা হতে চলেছেন। সেটাই বলতে চেয়েছেন আমির। তবে প্রযোজক হিসেবে কারিনার যত্নে কোনো ত্রুটি রাখেননি তিনি। কারিনা যখন শুটিং করতেন, তখন ছবির সেটে যাতে সব সময়ে একজন ডাক্তার উপস্থিত থাকেন, সেই দিকে কড়া নজর ছিল আমিরের। কারিনাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়ার জন্যই তার অভিনীত অংশগুলি আগেই শুট করা হয়। প্রযুক্তির সাহায্যে লুকিয়ে ফেলা হয় কারিনার বেবি বাম্প।

    ১৯৯৪ সালের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্প অবলম্বনে নির্মিত হচ্ছে এই ছবি। হলিউডের ছবিতে নাম ভূমিকায় ছিলেন টম হ্যাঙ্কস। ভিডিওতে আমির জানান, মূল ছবির শুরুতে দেখা যায় যে একটি পাখির পালক হাওয়ায় ভেসে ভেসে এদিক ওদিক চলে যাচ্ছে। তিনি আর ছবির পরিচালক অদ্বৈত চন্দন এই নিয়ে নিজেদের মধ্যে বহুবার ঠাট্টাও করেছেন। কারণ আমিরের মতে যারা যারা এই ছবির সঙ্গে যুক্ত, তাদের জীবনটাও ওই পালকের মতো হয়ে গিয়েছে। অর্থাৎ হাওয়া যেদিকে নিয়ে যাচ্ছে, সেই দিকেই তারা যাচ্ছেন।

    করোনা নিয়ে ঠাট্টা করলেও কিছু দিন আগে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েন আমির। তবে আপাতত তিনি ও তার টিম মনেপ্রাণে ছবির মুক্তির অপেক্ষায় আছেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ