ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • নিলয়ের স্ত্রী নিয়ে মন্তব্য, অভিযোগের তীর তাসকিনের দিকে

    নিলয়ের স্ত্রী নিয়ে মন্তব্য, অভিযোগের তীর তাসকিনের দিকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর। বিষয়টি নিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে ব্যাপক আলোচনা। ফেসবুকে একের পর এক নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে তাকে। এবার তার অভিযোগ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বন্ধুরা তার বৈবাহিক অবস্থা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছেন নিলয়।

    ২০১৬ সালে অভিনেত্রী আনিকা কবির শখের সঙ্গে বিয়ে হয় নিলয়ের। এক বছর না যেতেই ঘর ভাঙে তাদের। এরপর গেল মাসে তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন তিনি। সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে পর্যটন নগরীতে যান ছোট পর্দার পরিচিত মুখ নিলয়।


    বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে অফিসিয়াল ফেসবুক পেজে নিলয় লিখেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটার এর পাশে দাঁড়িয়ে তার বন্ধুরা যখন আমার বউকে কমেন্ট পাস করে, “সেকেন্ড ওয়াইফ নাকি থার্ড” এবং সেই ক্রিকেটার কিছুই না বলে চুপচাপ শুনতে থাকে। তখন সাধারণ মানুষের ফেসবুকের কমেন্টের দোষ ধরে লাভ নাই। এই ক্রিকেটার নিজেও কিন্তু তার বিয়ের সময় আজে বাজে কমেন্টস এর শিকার হয়েছিলেন।’ যদিও পোস্টটি রিমুভ করে দেন তিনি।

    অন্যদিকে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের পর ছুটিতে রয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটররা। আগামী মাসের প্রথমেই শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। এমন সময় স্ত্রী সৈয়দা রাবেয়া নাইমাকে নিয়ে কক্সবাজারে অবস্থান করছিলেন জাতীয় দলের পেসার তাসকিন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ