ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বলিউডে গুঞ্জন, গোপনে বাগদান সেরেছেন ক্যাটরিনা ও ভিকি !

    বলিউডে গুঞ্জন, গোপনে বাগদান সেরেছেন ক্যাটরিনা ও ভিকি !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডে বহুদিন ধরেই গুঞ্জন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে নিয়ে। চুপিচুপি নাকি প্রেম করছেন তারা। আর সেই গুঞ্জন এবার যেন আরও স্পষ্ট হয়ে উঠল। বলিউডে কান পাতলে এখন শোনা যাচ্ছে, তাদের বাগদানের খবর।

    বলিউডে গুঞ্জন, তারা নাকি আং‌টি বদল করেছেন। তবে এই নিয়ে দুজনেই মুখ খোলেননি। খবরটি কত‌টা সত্যি তা নিয়েও চলছে জল্পনা। তবে নেটিজেনরা এই খবরে খুবই উত্তেজিত। অনেকে আবার ক্যাটরিনার সাবেক প্রেমিক সালমান খানের জন্য দুঃখপ্রকাশ করেছেন।

    আবার অনেকেই ক্যাটরিনা ও ভিকিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন। আর তার সঙ্গেই কৌতুহল শুরু হয়েছে, কবে বিয়ে করছেন এই দুই তারকা। অনেকে বলছেন, এ বছরের শেষের দিকেই চার হাত এক হচ্ছে। তবে তারা মুখ না খুললেও দুজনের বন্ধু অনিল পুত্র হর্ষবর্ধন কাপুর নিশ্চিত করেছেন যে ভিকি ও ক্যাটরিনা সম্পর্কে রয়েছেন। 
    এদিকে, ক্যাটরিনা ও ভিকির বাগদানের খবর কি আদৌ ঘটনা ছিল? এক সাক্ষাৎকার দিতে গিয়ে বিষয়টি জানিয়েছেন ক্যাটরিনা কাইফের মুখপাত্র। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের কোনো বাগদান অনুষ্ঠান হয়নি। আপাতত ‘টাইগার ৩’ সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা। শিগগিরিই সালমানের সঙ্গে বিদেশে পাড়ি দেবেন ছবির শুটিং করার জন্য।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ