ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • রিমান্ড-জামিন শুনানি: আদালতে পরীমনি

    রিমান্ড-জামিন শুনানি: আদালতে পরীমনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সকাল সাড়ে ৮টার দিকে পরীমনিকে কাশিমপুর থেকে আনা হয় বলে জানান সিএমএম আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই শহিদুল ইসলাম।

    রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে তৃতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও তাকে জামিন দিতে করা আবেদনের ওপর শুনানি হচ্ছে আজ।

    শুনানিতে অংশ নিতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আনা হয়েছে পরীমনিকে।

    সকাল সাড়ে ৮টার দিকে পরীমনিকে কাশিমপুর থেকে আনা হয় বলে জানান সিএমএম আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

    এসআই শহিদুল আরও জানান, পরীমনিকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। শুনানির সময় এজলাসে তোলা হবে তাকে।

    মাদক মামলার সময় পরিক্রমা

    ১৮ আগস্ট: মামলায় পরীমনির জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা ছিল ওই দিন। পরীমনির আইনজীবী মজিবুর রহমান নায়িকার জামিন হবে বলে আশা প্রকাশ করেছিলেন। এর মধ্যেই পরীমনিকে নতুন করে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ১৯ আগস্ট দিন ঠিক করেন।

    ১৬ আগস্ট: পরীমনির জামিন শুনানির জন্য বিশেষ আবেদন করেন তার আইনজীবী। ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালতে আবেদনটি করা হয়। আদালত সেটি আমলে নিয়ে জামিন শুনানির জন্য ১৮ আগস্ট দিন ঠিক করে দেয়।

    ১৩ আগস্ট: দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে দুপুরের আগে পরীমনিকে আদালতে নেয়া হয়। বেলা ২টা ৩৮ মিনিটে শুনানি শুরু হয়। বেলা সোয়া ৩টার পর পরীমনির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল। আদেশের পর পরীমনিকে নেয়া হয় গাজীপুরের কাশিমপুর কারাগারে।

    ১০ আগস্ট: চার দিনের রিমান্ড শেষে পরীমনিকে আদালতে তোলা হয়। সিআইডি তাকে আবার পাঁচ দিনের রিমান্ডে পেতে আবেদন করে। ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস চিত্রনায়িকাকে নতুন করে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

    ৫ আগস্ট: বিকেলে নায়িকা পরীমনি ও প্রযোজক-পরিচালক নজরুল ইসলাম রাজকে আটকের বিষয়ে বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরে র‌্যাব।

    বাহিনীটি জানায়, অ্যালকোহলের চাহিদা মেটাতে পরীমনি নিজ বাসায় ‘মিনি বার’ স্থাপন করেছিলেন।

    ব্রিফিংয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, ‘পরীমনির বাসার মিনি বারে বিভিন্ন বিদেশি মদ, ইয়াবা, এলএসডি ও আইস পাওয়া গেছে। পরীমনিকে জিজ্ঞাসাবাদে আমরা এ তথ্য জেনেছি।

    ‘আমরা জেনেছি, ২০১৬ সালে অ্যালকোহলে আসক্ত হন তিনি। চাহিদা মেটাতেই এই মিনি বার স্থাপন করেন। বিভিন্ন সময় তার বাসায় ডিজে পার্টির আয়োজন করতেন। এই মিনি বারে অ্যালকোহল সরবরাহ করতেন নজরুল ইসলাম রাজ।’

    ব্রিফিংয়ের পর পরীমনি ও রাজের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‍্যাব। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মামলা হয় বলে নিউজবাংলাকে নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম।

    ওই রাতে আদালতে তোলা হয় পরীমনিকে। ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ তাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। র‌্যাবের হাতে আটকের আগে লাইভে পরীমনি যাকে মামা সম্বোধন করেছিলেন, সেই আশরাফুল ইসলাম দীপুকেও চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয়া হয়।

    ৪ আগস্ট: বিকেল থেকে রাত পর্যন্ত বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় মাদক আইস ও এলএসডি এবং বিপুল মদ জব্দের কথা জানায় বাহিনীটি। রাত সোয়া ৯টার দিকে অভিনেত্রীকে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

    পরীমনির বাসায় অভিযান শেষ না হতেই বনানী ৭ নম্বর সড়কে প্রযোজক রাজের বাসায় অভিযান শুরু করে র‌্যাবের গোয়েন্দা শাখা। ওই বাসা থেকে ইয়াবা, মদ ও যৌনাচারের সরঞ্জাম জব্দের কথা জানায় বাহিনীটি। রাজকেও নিয়ে যাওয়া হয় র‌্যাব কার্যালয়ে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ