ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • ভোক্তা অধিকারের অভিযানে ২৯ হাজার টাকা জরিমাণা

     ভোক্তা অধিকারের অভিযানে ২৯ হাজার টাকা জরিমাণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ১০ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এসময় সাতটি প্রতিষ্ঠানকে ২৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

    বুধবার (১৮ আগস্ট ) সকাল সোয়া ৯টা থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত বরিশালের গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলায় এই অভিযান পরিচালিত হয়। আর্মড পুলিশ জানিয়েছে, ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও জেলার সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে শিল্প-কারখানা পরিদর্শন এবং তদারকিমূলক কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালিত হয়। 

    অভিযানে দুটি উপজেলার প্রিয় স্টোর মালিক প্রদীপ সমাদ্দার কে ১০ হাজার, সুলতান স্টোরের মালিক মো. সুলতান আহমেদ কে ২ হাজার টাকা, নূপুর মেডিকেল হলের মালিক নূরুল হুদাকে তিন হাজার টাকা, অসীম মেডিকেল হলের মালিক অসীম দাসকে ৩ হাজার টাকা, ভূইয়া ভ্যারাইটিজ স্টোর মালিক মো.আজিজুল ইসলামকে দের হাজার টাকা, ইসলাম মেডিকেল হলের মালিক মো. মাসুদ রানাকে ৮ হাজার টাকা এবং সুমন ফার্মেসীর সুমন দাসকে ২ হাজার টাকা  জরিমানা করা হয়। 

    ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭, ৩৮ এবং ৫১ ধারায় ওই সাতটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানানো হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ