ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  •  মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ইমামের

     মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ইমামের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-নেছারাবাদ সড়কের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মসজিদের ইমাম আব্দুল হালিম মোল্লা (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ আগস্ট)  সন্ধ্যায় দুর্ঘটনায় আহত হওয়ার পর ওইদিন রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    আবদুল হালিম মোল্লা গুঠিয়া গ্রামের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে এবং স্থানীয় বটতলা দাইমুল্যা মসজিদের ইমাম ছিলেন। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাম আব্দুল হালিম মোল্লা মাগরিবের নামাজ শেষে পায়ে হেটে রাস্তা পাড় হওয়ার সময় বরিশাল থেকে বানারীপাড়াগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থা ওইদিন রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

    এদিকে দুর্ঘটনার পর উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক মোটরসাইকেলটি আটক করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি মো. আলী আর্শাদ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ