ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় ছাত্রলীগ নেতা আটক

    সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় ছাত্রলীগ নেতা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি রোড এলাকায় স্থানীয় সাংবাদিক সোহেল রানা ডালিমকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। পরে তিনি চিকিৎসা নেয়ার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে পৌঁছালে সেখানেও তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। সোমবার (১৬ আগস্ট) রাত পৌঁনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা রাজু আহমেদকে আটক করেছে পুলিশ।

    আহত সোহেল রানা ডালিম শহরের সিএন্ডবি পাড়ার আব্দুল করিমের ছেলে। তিনি স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।


    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে শহরের ইমার্জেন্সি রোড দিয়ে নিজ মোটরসাইকেল নিয়ে পত্রিকা অফিসের দিকে যাচ্ছিল সাংবাদিক ডালিম। এসময় তার সামনে থাকা একটি মোটরসাইকেল আচমকা থমকে দাঁড়ালে দুটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সামনের গাড়িতে থাকা ছাত্রলীগ কর্মীরা ক্ষিপ্ত হয়ে ডালিমের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এসময় শুরু হয় কথাকাটাকাটি। এতেই ক্ষুর দিয়ে তার পিঠে পোঁচ দেয় ছাত্রলীগকর্মীরা। গুরুতর আহত ডালিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। এসময় হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নেয়ার সময় আবারও তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তখন হাসপাতাল চত্বরে ডালিমকে তাড়া করতেও দেখা যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এদিকে এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির অন্যতম সদস্য রাজু আহমেদকে আটক করেছে পুলিশ।

    সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাকিল আরসালান জানান, ধারালো অস্ত্রের আঘাতে ডালিমের পিঠ, বুক ও হাতে গভীর ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণও হয়েছে তার। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখনই তিনি শঙ্কামুক্ত নন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ