ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ক্যাটরিনাকে  নিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন সালমান

    ক্যাটরিনাকে  নিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন সালমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশ কয়েক বছর আগেই ভেঙে গেছে তাদের প্রেমের সম্পর্ক। তবে পর্দায় রোমান্স করতে দ্বিধা নেই কারো। ‘টাইগার থ্রি’ সিনেমায় আবারো জুটি বেঁধে পর্দায় হাজির হবেন বলিউডের তারকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সিনেমাটির শুটিংয়ের জন্য ইউরোপে পাড়ি জমাবেন এই প্রাক্তন প্রেমিক যুগল।

    জানা যায়, সালমান খান, ক্যাটরিনা কাইফ, পরিচালক মনীশ শর্মাসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা আগামী ১৮ আগস্ট দেশ ছাড়বেন। এই শিডিউলের শুটিংয়ের জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে পুরো টিম। সেখানে ৪৫ দিন থাকবেন তারা।


    সূত্রটি জানায়, প্রথমে রাশিয়ায় যাবেন সালমান-ক্যাটরিনা। তারপর তুরস্ক, অস্ট্রিয়ার মতো একাধিক দেশে শুটিং করবেন। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। এ সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো এমনভাবে তৈরি করার পরিকল্পনা করেছেন যা আগে কোনো সিনেমায় দেখা যায়নি।

    প্রসঙ্গত, এই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটিতে পরিচালনা করছেন মনীশ শর্মা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ