ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • রাজাপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পেইন

    রাজাপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পেইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজাপুরে দুই শতাধিক গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

     সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজাপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে মেডিক্যাল ক্যাম্পেই অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও বরিশাল সিএমএইচ এ ক্যাম্পেইনের আয়োজন করে। 

    ক্যাম্পেইনে রোগী দেখেন সিএমএইচ বরিশালের চিকিৎসক মেজর তোফায়েল, মেজর কায়সার ও মেজর মাহফুজা। সকাল থেকে দুই শতাধিক রোগীকে ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। দুপুরে মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন বরিশাল এরিয়ার কর্ণেল রবিউল আলম ও সামরিক হাসপাতাল বরিশালের অধিনায়ক এস এম বেলাল উদ্দিন। 

     এডিএমএস বরিশাল এরিয়ার কর্ণেল রবিউল আলম বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে আগস্ট মাস থেকে নভেম্বর পর্যন্ত বরিশাল এরিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বিনামূল্যে গরীব রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ