ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • পরীমনির জামিন শুনানি বুধবার

    পরীমনির জামিন শুনানি বুধবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মাদক মামলায় কারাগারে থাকা আলোচিত অভিনেত্রী পরীমনির জামিনের জন্য আবার আবেদন করেছেন তার আইনজীবী। এ আবেদনের ওপর শুনানির জন্য বুধবার দিন রেখেছে আদালত।

    রোববার ঢাকার মুখ্যমহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালতে এ আবেদনটি করেন পরীমনির আইনজীবী মজিবুর রহমান।

    আবেদন গ্রহণ করে শুনানির জন্য আদালত ১৮ আগস্ট দিন রেখেছেন বলে নিউজবাংলাকে নিশ্চিত করেন তিনি।

    পরীমনিতে তার বনানীর বাসা থেকে গত ৪ আগস্ট মাদকদ্রব্যসহ আটক করে র‌্যাব। পরদিন এই অভিনেত্রীর বিরুদ্ধে বনানী থানাতে একটি মাদক মামলা করে বাহিনীটি। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চারদিনের রিমান্ডে পাঠায় আদালত।

    ওই রিমান্ড শেষে আদালতে তোলা হলে পরীমনিকে আবার দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত। দুই দফা রিমান্ড শেষে গত শুক্রবার তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

    আদালতে প্রতিবারই জামিনের আবেদন করেছিলেন পরীমনির আইনজীবীরা, কিন্তু বিচারক তা নাকচ করে দেন।

    আদালত পরীমনিকে ডিভিশন দেয়ার আদেশ দিলেও এ বিষয়ে কাগজপত্র হাতে না পাওয়ায় তাকে সাধারণ বন্দিদের সেবাই দেয়া হচ্ছে বলে জানিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ।

    কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব-মহিলা কারাগার) মো. আব্দুল জলিল বলেন, ‘পরীমনিকে কারাগারের কোয়ারেন্টিন সেন্টার রজনীগন্ধা ভবনে রাখা হয়েছে। তাকে ডিভিশন দেয়ার আদেশ এখনও আমরা পাইনি। ১৪ দিন পর তাকে আমরা সাধারণ বন্দিদের সেলে দিয়ে দেব।’

    পরীমনির খাবারের তালিকা সম্পর্কে জানতে চাইলে আব্দুল জলিল বলেন, ‘তিনি এখনও কোনো ডিভিশন পাননি, সাধারণ বন্দি হিসেবেই আমাদের এখানে এসেছেন। তাই সাধারণ বন্দিদের মেন্যু ফলো করা হচ্ছে।’

    সিনিয়র এই জেল সুপার জানান, সাধারণ বন্দিদের জন্য সকালের খাবার হিসেবে দেয়া হয় রুটি বা পাউরুটি, চিনি বা গুড়, ডাল, দুধ, ডিম, জেলি বা মাখন, কলা ও চা।

    দুপুরের খাবার হিসেবে দেয়া হয় ভাত কিংবা রুটি, মাছ বা মাংস, শাকসবজি ও ডাল এবং রাতের খাবার হিসেবে দেয়া ভাত বা রুটি, মাছ বা মাংস, শাকসবজি ও ডাল।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ