ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত

    আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্যই বাংলাদেশ থেকে টি-টোয়েন্টি সিরিজ হেরে দেশে ফিরেছে অস্ট্রেলিয়া দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে তাদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। আয়োজক হিসেবে আফগানিস্তান প্রথমে ভারতকে তাদের 'হোম ভেন্যু' হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু ভারতে করোনা বেড়ে যাওয়ায় তা আরব আমিরতে সরানো হয়। এবার সিরিজই স্থগিত হয়ে গেল।

    আজ রবিবার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, 'আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া এ সিরিজ স্থগিত করতে সম্মত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থানান্তরিত হওয়ায় ভ্রমণ, কোয়ারেন্টিনের সময়সীমা ও ম্যাচ আয়োজনের ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যে কারণে সিরিজটি আপাতত স্থগিত করা হলো।'

    এর আগে বাংলাদেশ সফর স্থগিত করেছে ইংল্যান্ড। তাদের পাকিস্তান সফর নিয়েও জটিলতা চলছে। শেষ পর্যন্ত সফরটি হলেও আইপিএলে খেলা ইংলিশ তারকারা পাকিস্তানে যাবেন না। এখন আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চাইছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ