ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • গৌরনদীতে অর্ধশতাধিক মানুষকে বেঁধে ফিল্মি স্টাইলে বাজারে ডাকা‌তি

    গৌরনদীতে অর্ধশতাধিক মানুষকে বেঁধে ফিল্মি স্টাইলে বাজারে ডাকা‌তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে টরকী বন্দরের রায়পট্টিতে পাহারাদারসহ অর্ধশতাধিক মানুষকে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে ।  প‌রে পালর‌দি নদী হ‌য়ে ট্রলারে পা‌লি‌য়ে যায় ডাকাতদল।

    রোববার ভোর রা‌তে এ ঘটনা ঘ‌টে। বাজা‌রের ব্যবসায়ীরা  জানান, ২৫-৩০ জনের সশস্ত্র ডাকাতদল ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ লাখ টাকা ও ৩৫ কার্টন সিগারেট লুট করে নিয়ে যায়। রোববার ভোর পর্যন্ত চলে এ ডাকাতি।

    তারা আরও জানান, ডাকাতদল প্রথমে ছয়জন পাহারাদার, বন্দরে চলাচলরত ব্যবসায়ী, শ্রমিক ও পথচারীসহ অর্ধশতাধিক মানুষকে জিম্মি করে। তাদের বেঁধে ফেলার পর ডাকা‌তি শুরু ক‌রে।

    দলের সদস্যদের বেশির ভাগই শর্টপ্যান্ট, গেঞ্জি ও মুখোশ পরে ছিল। যাওয়ার পথে একাধিক পথচারীকে মারধর করে আতঙ্ক সৃষ্টি করে তারা। পরে ভোর ৪টার দিকে দলটি দুটি ভাগ হয়ে পালরদী নদী দিয়ে ট্রলারে নির্বিঘ্নে পালিয়ে যায়।

    স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ এ ডাকাতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন বন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা। সেখানে থাকা পুলিশ ফাঁড়ির দায়িত্বরতদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

    বন্দরের ব্যবসায়ী সহিদুল ইসলাম জানান, শুক্রবার টরকী বন্দরে সাপ্তাহিক হাট ছিল। শনিবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়ীদের নগদ অর্থ যার যার প্রতিষ্ঠানেই ছিল। সেই সু‌যো‌গ কাজে লাগিয়েছে ডাকাতদল।

    গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপ‌তি জয়নাল আবেদীন হাওলাদার বলেন, ‘স্বাধীনতার পর ৫০ বছরে এ ধরনের ঘটনা টরকী বন্দরে কখনও ঘটেনি। অথচ এই বন্দরে একটি পুলিশ ফাঁড়িও রয়েছে। ঘটনাটি আমাদের বিস্মিত করেছে।’

    টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মদ হারুন বলেন, ‘অর্ধশতাধিক মানুষকে বেঁধে ফিল্মি স্টাইলে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে টাকা ও সিগারেট লুট করা হয়ে‌ছে। এটা আমা‌দের জন্য আতঙ্কের।’

    ব‌রিশা‌লের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আব্দুর রব হাওলাদার ব‌লেন, ‘আমরা সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরা‌ধী‌দের শনা‌ক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ