ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • যত্রতত্র বাজার

    ঝালকাঠিতে মানা হচ্ছেনা কঠোর লকডাউন 

     ঝালকাঠিতে মানা হচ্ছেনা কঠোর লকডাউন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন আজ বুধবার । স্বাস্থ্যবিধি মানতে মাঠে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী । কিন্তু সরকারি এই নির্দেশের তোয়াক্কা করচ্ছে না ঝালকাঠি জেলার বাসিন্দারা ।  

    রাস্তাঘাটে জনসাধারণের ভিড় জমেছে। স্বাস্থ্যবিধি না মেনেই ঘর থেকে বের হচ্ছে মানুষ। বুধবার সকাল থেকে শহরের বাজারগুলোতে গাদাগাদি করে কেনাকাটা করছে জনসাধারণ। কারো মুখে মাস্ক আছে, আবার কারো নেই। সামাজিক দূরত্ব মানছেন না মানুষ। সরকার উন্মুক্ত স্থানে কাঁচাবাজার নেওয়ার ঘোষণা দিলেও ঝালকাঠিতে তা মানা হচ্ছে না। 

    বাজার উন্মুক্ত স্থানে সরানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করলেও অটোরিকশায় যাতায়াত করছে মানুষ।

    শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, ঝালকাঠির প্রধান বাজার ও চাঁদকাঠি চৌমাথা বাজার, সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড় ও লঞ্চঘাট এলাকায় মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।

     শহরের মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়ে একাধিক যাত্রী বহন করলে যানবাহন থেকে নামিয়ে দিচ্ছে। এছাড়াও জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে। স্বাস্থ্যবিধি মানার জন্য জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকে প্রচারণা চালানো হচ্ছে। 

    প্রধান বাজারে মাস্ক ছাড়া বেচাকেনা করার সময় কয়েকজন ক্রেতা ও বিক্রেতাকে প্রশ্ন করা হলে তাঁরা জানান, প্রচন্ড গরমে বেশিক্ষণ মাস্ক পরে থাকা যাচ্ছে না। অনেকেই বাসা মাস্ক নিয়ে আসতে মনে নেই বলেও জানান। সাংবাদিকদের দেখে কেউ পকেট থেকে মাস্ক বের করে তড়িঘড়ি করে পরেন। 

    ঝালকাঠি সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ বলেন, বাজারে এখনো মানুষের ভিড় আছে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়নি। কোন বিধি নিষেধই মানছেন না। প্রশাসনের আরো কঠোর ভূমিকা রাখা উচিৎ। অন্তত পক্ষে বাজারগুলো উন্মুক্ত স্থানে সরিয়ে নেওয়া প্রয়োজন। নইলে করোনার সংক্রমণ ঠেকানো যাবে না।

    ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান বলেন, শহরের বাজারগুলো উন্মুক্ত স্থানে সরানোর ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে মানুষকে সচেতন করার জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত মাঠে আছে। কেউ আইন না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ