ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মুলাদীর সাবেক ইউএনও হাওলাদার নুর মোহাম্মদ আর নেই

    মুলাদীর সাবেক ইউএনও হাওলাদার নুর মোহাম্মদ আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান হাওলাদারের শ্বশুর মুলাদী উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা হাওলাদার নুর মোহাম্মদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শনিবার রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১ ছেলে, ২ মেয়ে, জামাতা-নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

    মরহুম হাওলাদার নুর মোহাম্মদের দেশের বাড়ি খুলনার বাগেরহাট সদর থানার সুগন্ধি গ্রামে। সেখানেই আজ রোববার বাদ আসর মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

    জানা গেছে, হাওলাদার নুর মোহাম্মদ জন প্রশাসন মন্ত্রণালয়ের আধিনস্ত একজন সৎ ও নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা ছিলেন। ১৯৯০-৯১ সালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মুলাদী উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ