ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশালে একদিনে মৃত্যু ১৪, সুস্থ শনাক্তের দ্বিগুন

    বরিশালে একদিনে মৃত্যু ১৪, সুস্থ শনাক্তের দ্বিগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে নয়জন মারা গেছেন।


    একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৯৩ জন। তবে, শনাক্তের প্রায় দ্বিগুন ৬৩৯ জন সুস্থ হয়েছেন।

    রোববার (১৫ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে।

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে বরিশালে দুইজন, ভোলায় দুইজন ও বরগুনায় একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৫ জনে।

    একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ১৫৫ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৬৩৯ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৪ হাজার ২৬৬ জন।

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১৫৯ জন নিয়ে মোট ১৬ হাজার ৮৭৬ জন, পটুয়াখালীতে নতুন ৬৮ জন নিয়ে মোট ৫ হাজার ৬৪৯ জন, ভোলায় নতুন ৮৫ জনসহ মোট ৫ হাজার ৭০৫ জন, পিরোজপুরে নতুন ৩৩ জনসহ মোট ৪ হাজার ৯৯৩ জন, বরগুনায় নতুন ৩০ জনসহ মোট ৩ হাজার ৫১৬ জন ও ঝালকাঠিতে নতুন ১৮ জন নিয়ে মোট ৪ হাজার ৪১৬ জন রয়েছেন।

    এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জনের এবং করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯১৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৬১ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯১৪ জনের মধ্যে ৫৯ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

    ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২০ জন ও করোনা ওয়ার্ডে ৫ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৬৬ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪৫ জন করোনা ওয়ার্ডে এবং ১২১ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৩৭ দশমিক ৭৬ শতাংশ পজিটিভ শনাক্তের হার।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ