ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • তৃতীয় বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী

    তৃতীয় বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহের স্ত্রী সামিরা হক ফের বিয়ে করেছেন।  এ নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।  ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেছিলেন মোশতাক ওয়াইজকে। যিনি ছিলেন সালমানেরই বন্ধু। 

    চলতি বছরের ২১ জুন দ্বিতীয় সংসারের ইতি টেনে সামিরা ১৫ জুলাই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকের সঙ্গে ঘর বেঁধেছেন।  তার তৃতীয় স্বামীর নাম ইশতিয়াক আহমেদ। 

    সামিরা হকের সাবেক স্বামী মোশতাক ওয়াইজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পান তিনি।  দু'জনের সম্মতিতেই এটি কার্যকর হয়েছে ২১ জুন।

    এদিকে নতুন সংসার প্রসঙ্গে সামিরা বলেন, নতুন জীবন শুরু করেছি।  আমার সন্তানরা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।

    ১৯৯২ সালের ১২ আগস্ট সালমান শাহের সঙ্গে বিয়ে হয় সামিরার।  পরে নায়কের মৃত্যুর পর সামিরা সালমানেরই বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন।  সেই সংসারে সামিরার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ