ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • তালাকের নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম

    তালাকের নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম
    আশরাফুল হোসেন আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। শুধু তাই নয়, নিজের জানাজার দিনক্ষণও ফেসবুকে ঘোষণা দিয়েছেন আলোচিত-সমালোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।

    আজ (১২ আগস্ট) মঙ্গলবার বিকেলে আত্মহননের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আলম। সেখানে তিনি লিখেছেন, রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দেব, আমিই রিয়েল ছিলাম। কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।


    কিছুদিন আগেও রিয়া মনি থেকে সাময়িক বিচ্ছিন্ন হয়ে বিরহে আত্মহননের চেষ্টা করেন আলম। বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান তিনি। এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ছুটে গিয়েছিলেন রিয়া মনি। আলমকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আবারও একত্রে বসবাস শুরু করেছিলেন তারা। হঠাৎ আবারও মনোমালিন্য হয় দুজনার। আলমের দাবী, পরকীয়ায় জড়িয়েছেন তার স্ত্রী। প্রমাণ হিসেবে নিজের ফেসবুকে পেজে পরকীয়া প্রেমিক, আরেক কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির সঙ্গে স্ত্রীর কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন তিনি। তারপরই স্বামীকে তালাকের ঘোষণা দেন রিয়া মনি।


    রিয়া মনির অভিযোগ, আলম একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রাখেন। তার কাছে পাঠানো তালাকের নোটিশে দাবী করা হয়েছে, একাধিক বিয়ে ও বনিবনা না হওয়ায় স্বামীকে তালাক দিতে চান তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হিরো আলম।

    তালাকের নোটিশ হাতে পাওয়ার পর থেকে ফেসবুকে একের পর এক পোস্ট দিতে শুরু করেন হতাশ হিরো আলম। অভিযোগ করতে থাকেন স্ত্রীর বিরুদ্ধে, মৃত্যুর আগে শেষবারের মতো তিনি ক্ষমাও চেয়েছেন দেশবাসীর কাছে। তবে এই কনটেন্ট ক্রিয়েটরের গ্রাহকরা মনে করছেন, উত্তেজনা প্রশমিত হলে আলম ও রিয়া আবারও মিলে যাবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ