ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

    ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের অপর পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। 

    নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা বেগম (৩৫), একই এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর বেগম (৪৫) ও ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকার রহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার। তারা সবাই ভ্যান যাত্রী ছিলেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক রনি খান মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঘটমাঝি ইউনিয়নের তাতিবাড়ি এলাকার বিল্লাল খানের ছেলে।


    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত ভ্যানযোগে মস্তফাপুর থেকে ভাঙ্গা ব্রিজ এলাকায় যাচ্ছিল তালিমা, কোহিনুর ও নয়ন। এসময় তাদের সঙ্গে এক শিশুও ছিল। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের তাতিবাড়ি এলাকায় আসলে পেছন দিক থেকে আসা বরিশালগামী বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানিটি গুড়িয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থালেই কোহিনুর ও নয়ন নিহত হয়। এসময় তাসলিমা ও রনিকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাসলিমাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। একই সঙ্গে অক্ষত অবস্থায় তাদের সঙ্গে থাকা শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাতিবাড়ি এলাকার ঘটনাস্থলে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে নিহতের স্বজন ও স্থানীয় বিক্ষুদ্ধরা। এতে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ