ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড
  • মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

    মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে মেসার্স মক্কা ব্রিক্স মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একই সাথে প্রস্তুত করা কাঁচা ইট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে বলেশ্বর নদীর তীরবর্তী মক্কা ব্রিক্সে এ অভিযান পরিচালনা করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম জানান, অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে ভাটা মালিক মো. ইউসুফ মুন্সি কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড একই সাথে অবৈধ ইট গুঁড়িয়ে দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 

    স্থানীয়রা জানান, ওই ইট বাটা মালিক নদী দখল করে মাটি কেটে দীর্ঘদিন ধরে ইটভাটা করে আসছিল। তার বিরুদ্ধে অন্যের জমি দখল করার অভিযোগ রয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ