ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • পরীমণিকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

    পরীমণিকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ নাগরিকজনের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে লন্ডন থেকে একাত্মতা প্রকাশ করেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। এছাড়া জাসদ, চলচ্চিত্র, সংস্কৃতি অঙ্গনসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    বিক্ষুব্ধ নাগরিকজনের আহ্বায়ক ও শ্রাবণ প্রকাশনীর স্বত্ত্বাধিকারী রবিন আহসান রণ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উন্নয়নকর্মী মুশফিকা লাইজু, নির্মাতা রাশিদ পলাশ, নির্মাতা সংগীতা ঘোষ, প্রকাশক দেলোওয়ার হোসেন, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা আকরামুল হক, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, সামান্য মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুবার রিমান্ডে নেওয়া হয়েছে। যা অযৌক্তিক। আমরা অতীতে দেখেছি মাদক মামলায় অনেকে জামিনে বেরিয়েছে, তাহলে তাকে কেন বারবার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়া হচ্ছে। তিনি একজন শিল্পী, তার হেনস্তা মেনে নেওয়া যায় না। আমরা সরকার বিরোধী কোনো কথা বলছি না। আমরা সরকারকে অনুরোধ করি, আমাদের পরীমণিকে ফিরিয়ে দিন। আমরা তাকে আবারও শুটিং সেটে দেখতে চাই। পরীমণিকে দ্রুত মুক্তি না দিলে সাংস্কৃতিক সমাজকে নিয়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে। শুধু পরীমণি নয়, আমরা সবাই নারী সমাজের পাশে দাঁড়াবো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ