ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • জন্মদিনে ছেলেকে ভালোবাসায় ভরিয়ে দিলেন শ্রাবন্তী

    জন্মদিনে ছেলেকে ভালোবাসায় ভরিয়ে দিলেন শ্রাবন্তী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়ের ব্যক্তিগত জীবন ঘিরে চর্চার শেষ নেই। তার একমাত্র ছেলের নাম ঝিনুক তথা অভিমন্যু চট্টোপাধ্যায়। অভিনেত্রীর জীবনের বেশিরভাগ জুড়ে রয়েছেন ঝিনুক। হাজারো বিতর্কের মাঝেও ছেলেকে আগলে রেখেছেন শ্রাবন্তী।

    ১৩ আগস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। তার পরের দিনই (১৪ আগস্ট) নায়িকার ছেলে ঝিনুকের জন্মদিন। এদিন ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই সামাজিক মাধ্যমে ছেলেকে নিয়ে একটি পোস্ট করেন শ্রাবন্তী। সঙ্গে জুড়ে দেন দুজনের মিষ্টি একটি ছবি।

    সেই পোস্টের ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, ‘শুভ জন্মদিন আমার পৃথিবী…. হ্যাশট্যাগ অভিমন্যু চট্টোপাধ্যায়'। ছবিটি পোস্ট করতেই কমেন্ট বক্সে অভিমন্যুর জন্য বইতে থাকে শুভেচ্ছা এবং ভালোবাসার জোয়ার। শ্রাবন্তীর সহকর্মী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরাত জাহান থেকে পার্ণো মিত্রসহ অনুরাগীদের অনেকেই সেই পোস্টে শ্রাবন্তীপুত্রকে শুভেচ্ছা জানান।

    অল্প বয়সেই প্রথম বিয়ে করেছিলেন শ্রাবন্তী। মা-ও হয়েছেন অনেক আগেই। শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। ছেলের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নায়িকার।

    শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের প্রেমের খবরও জানাজানি হয়েছে মিডিয়ায়। অভিমন্যুর প্রেমিকার নাম দামিনী ঘোষ। তিনি একজন পেশাদার মডেল। দামিনীর সঙ্গে অভিমন্যুর সম্পর্কের কথা দীর্ঘ সময় ধরেই ছিল ওপেন সিক্রেট। ছেলের গার্লফ্রেন্ডের সঙ্গেও দারুণ সম্পর্ক শ্রাবন্তীর।

    জানা যায়, অভিমন্যু-দামিনীর প্রেমের বয়স প্রায় ৪ বছর। মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাও করছেন দামিনী। অন্যদিকে অভিনেত্রী পুত্র অভিমন্যুর ঝোঁক গানের প্রতি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ