ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • রাজাপুরে নারীকে গলাকেটে হত্যা

    রাজাপুরে নারীকে গলাকেটে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে হোসনে আরা বেগম (৬০) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা সদরের টিএন্ডটি সড়কের নিজের একটি পরিত্যক্ত বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

    নিহত হোসনে আরা পাঁচ সন্তানের জননী ও স্থানীয় মৃত আবদুল খালেক হাওলাদারের স্ত্রী। পুলিশ বলছে, তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে হোসনে আরা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনরা বাড়ির পেছনের দিকে তাদের একটি পরিত্যাক্ত তালা দেওয়া ঘরের ভেতরে গলাকাটা লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    লাশের ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে  প্রেরণ করা হয়েছে ।  কি কারণে তাঁর মৃত্যু হয়েছে এ বিষয়ে এখনো জানা যায়নি। তবে ওই ঘরের সামনের ভাড়াটিয়া মাছ বিক্রেতা পনির আকন ও সাদ্দাম হোসেন নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ