ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • এখনো উদ্ধার হয়নি অভিযান-১০

    এখনো উদ্ধার হয়নি অভিযান-১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের চরপালট গ্রামের বিষখালী নদীর চরে আটকা পড়েছে ঢাকা-বরগুনা রুটের অভিযান-১০ নামে একটি যাত্রীবাহী লঞ্চ। ঢাকা থেকে ৪৩৪ যাত্রী নিয়ে বরগুনা যাওয়ার পথে বৃহস্পতিবার রাত সোয়া ৩টায় শাহরুখ-২ নামে আরেকটি লঞ্চকে ওভারটেক করতে গিয়ে ডুবোচরে উঠে যায় লঞ্চটি। 

    এ ঘটনার পর এখনো লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান-১০ লঞ্চের মাস্টার মো. মাসুদ আলম বলেন, শুক্রবার মধ্য রাতের জোয়ারে নদীর পানি বৃদ্ধির পরে অনেক চেষ্টা করেও লঞ্চটি সরানো সম্ভব হয়নি। বরং ইঞ্জিন ভাইব্রেটের কারণে লঞ্চের তলা মাটির নিচে দেবে যাচ্ছে। 

    উল্লেখ্য, ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ ও শাহরুখ-২ লঞ্চ পাশাপাশি পাল্লা দিয়ে বরগুনা যাচ্ছিল। চলতে চলতে ঝালকাঠির রাজাপুরে এসে শাহরুখ-২ লঞ্চকে পাশ কাটিয়ে পেছনে ফেলে যাওয়ার সময় অভিযান-১০ লঞ্চটি বিষখালী নদীর চরে উঠে যায়।

    বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সুরুজ বলেন, সকালে আমরা লঞ্চটি চরে আটকে থাকতে দেখে ট্রলারে করে যাত্রীদের পাড়ে আনতে সহযোগিতা করেছি। লঞ্চ কর্তৃপক্ষ সবাইকে ভাড়ার কিছু অংশ ফেরত দিয়েছে।

    তিনি আরও বলেন, জোয়ারের পানিতেও লঞ্চ নদীতে নামানো সম্ভব না। আগামী ৫/৭ দিন পর বড় জোয়ার এলে সম্ভব হতে পারে। এক্ষেত্রে উদ্ধারকারী জাহাজ হামজা বা রুস্তমকে দরকার।

    ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সালাহউদ্দিন বলেন, যাত্রীরা সবাই উদ্ধার হওয়ায় আমাদের আর কিছু করার নেই।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ