ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নায়িকা পরীকে বাঁচাতে ‘নায়কের’ আগমন!

    নায়িকা পরীকে বাঁচাতে ‘নায়কের’ আগমন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নায়িকা পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত৷ শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল এ নির্দেশ দেন। 

    ঢালিউডের এ নায়িকার মামলার প্রধান আইনজীবী মুজিবর রহমান। মুজিবর রহমানের নেতৃত্বে আট সদস্যের দলের প্রধান তিন সহকারী আইনজীবীর অন্যতম হলেন ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক আমান রেজা।


    চিত্রনায়ক আমান রেজা গণমাধ্যমকে বলেন, নায়কের কাজ হলো নায়িকার পাশে দাঁড়ানো সহকর্মী ও সহযোদ্ধার জন্য লড়তে পারাটা দায়িত্বের পাশাপাশি এক রকম তৃপ্তিরও।


    আমান রেজা আরও বলেন, আমি চলচ্চিত্রবিষয়ক কয়েকটি মামলায় এর আগেও লড়েছি। আদালতে দাঁড়ানো শুধু পেশাগত দায়িত্ব নয়, চলচ্চিত্রের প্রতি এক রকম দায়বোধের ব্যাপারও কাজ করেছে। পরীমণির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারিনি। তবে আজ থাকতে পেরে ভালো লাগছে।

    এর আগে দুই দফায় ছয়দিনের রিমান্ড শেষে শুক্রবার পরীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে জামিন চেয়ে আবেদন করেন পরীমণির আইনজীবী। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পরীকে নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে।


    উল্লেখ্য, গত ৫ আগস্ট পরীমণিকে বনানী থানার মাদক মামলায় চারদিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠান আদালত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ