ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আগৈলঝাড়ায় অপহরণের পাঁচ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার

    আগৈলঝাড়ায় অপহরণের পাঁচ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় অপহরণের পাঁচ মাস পর স্কুল পড়ুয়া ছাত্রীকে নড়াইল থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। 

    থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের সফিকুল ইসলাম সরদারের মেয়ে ও বাগধা দাসপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী রুবিনা ইসলাম নুরানী (১৩) কে গত ২৪ ফেব্রুয়ারী দুপুরে দক্ষিন চাঁদত্রিশিরা বড়ইতলা বাজার এলাকা থেকে শাহীন বেপারীর নেতৃত্বে ৪/৫জনের একটি দল অপহরণ করে। 

    অপহরণের ঘটনায় ওই ছাত্রীর মা লিজা বেগম বাদী হয়ে থানায় চলতি বছরের ২৭ ফেব্রয়ারি মামলা দায়ের করেন,যার নং-১২। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মনিরুজ্জামান নড়াইল সদর থানার মাইচপাড়া এলাকার একটি বাসা থেকে অপহৃতা স্কুল ছাত্রী রুবিনা ইসলামকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করে।

     এসময় অপহরণকারী শাহীন বেপারী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত রুবিনাকে শুক্রবার ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ