ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ঝালকাঠি পৌরসভার কাউন্সিলরকে কুপিয়েছে দুর্বৃত্তরা

    ঝালকাঠি পৌরসভার কাউন্সিলরকে কুপিয়েছে দুর্বৃত্তরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি পৌরসভার ৫ বারের নির্বাচিত কাউন্সিলর হুমায়ুন কবির খান (৫৮) ও তাঁর পরিবারের আরো তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের পালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  

    আহতর পরিবার জানায়, ঝালকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির খানের পালবাড়ি বাসায় বৃহস্পতিবার রাতে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় হুমায়ুন কবির খান গাবখান সেতুর নিচের এলাকায় ছিলেন। খবর পেয়ে মোটরসাইকেলে তিনি বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। পালবাড়ি এলাকায় আসলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। এতে তাঁর বা হাতের কবজি কেটে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থান জখম হয়। তাঁর চিৎকার শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। 

    আহতরা হলেন হুমায়ুন কবির খানের স্ত্রী রুমা বেগম (৪৫), ছেলে আবিদ খান (১৭) ও ভাইয়ের ছেলে আজিজুল হক খান (১৮)। গুরুতর অবস্থায় রাতেই কাউন্সিলর হুমায়ুন কবির খানকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর পরিবার জানিয়েছে, চিকিৎসকরা বলছে, তাঁকে বাঁচাতে বা হাতের কবজি কেটে ফেলা হতে পারে। পুরনো বিরোধের জের ধরে এ হামলা হতে পারে বলে ধারণা করছেন তাঁর পরিবার। কাউন্সিলর হুমায়ুন কবির খান জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি। 

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, হামলার খবর শুনেই দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ