ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ভাঙ্গায় বরিশালগামী পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

    ভাঙ্গায় বরিশালগামী পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের ভাঙ্গায় বরিশালগামী পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহফুজুর রহমান (৩০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

    শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ শিবচর হাইওয়ে থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। 

    সে বরিশাল সদর উপজেলার রায়পাশা গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, ভাঙ্গার চুমুরদি নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে শিবচরগামী মোটরসাইকেল এবং বরিশালগামী পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য মাহফুজুর রহমান আহত হয়। পরে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পিকআপ চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পিকআপ এবং মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

    ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ