ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • খুলনায় মন্দির ভাঙচুরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন 

    খুলনায় মন্দির ভাঙচুরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে মতুয়া সম্প্রদায়ের হরিপুরুচাঁদ ঠাকুরের মন্দির ভাংচুর এর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশ মতুয়া সম্প্রদায় (বি.এম.এস) বরিশাল জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    শ্রী শ্রী হরি-গুরু চাঁদ মতুয়া মিশন বরিশাল জেলা শাখার সভাপতি নারায়ন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সমাবেশে জাতীয় হিন্দু মহাজোট, জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট, শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন এর সর্বস্থরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


    মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সবাই মিলে শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু এরই মধ্যে রূপসা শিয়ালি গ্রামে মন্দির ও সংখ্যালঘুদের বাড়িতে যে হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

    উল্লেখ্য, গত ৭ আগস্ট রুপসা উপজেলার শিয়ালি গ্রামে দুর্বৃত্তরা ৪টি মন্দিরে হামলা চালায়। এসময় মন্দিরের মূর্তি ও কিছু দোকান ভাংচুর করা হয়। পরবর্তীতে রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসুর করা মামলায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।

     

     

     


    শাকিল/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ