ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশাল বিভাগে আজও ১৪ জনের মৃত্যু

    বরিশাল বিভাগে আজও ১৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় নয়জন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

    শুক্রবার (১৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে পাঁচজনের এবং করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে বরিশালে দুইজন, পটুয়াখালীতে তিনজন, ভোলায় দুইজন, পিরোজপুর ও বরগুনায় একজন করে রয়েছেন। সবমিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।

    একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৫৯২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে মোট ৪৫৩ জন সুস্থ হয়েছেন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ২৮২ জন।

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২২১ জন নিয়ে মোট ১৬ হাজার ৬৭০ জন, পটুয়াখালীতে নতুন ৬৮ জন নিয়ে মোট ৫ হাজার ৫৬১ জন, ভোলায় নতুন ১০০ জনসহ মোট ৫ হাজার ৫২৭ জন, পিরোজপুরে নতুন ২৭ জনসহ মোট ৪ হাজার ৯৫৩ জন, বরগুনায় নতুন ৪১ জনসহ মোট ৩ হাজার ৪৮৪ জন ও ঝালকাঠিতে নতুন ১৬ জন নিয়ে মোট ৪ হাজার ৩৯৭ জন রয়েছেন।

    এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে পাঁচজন এবং করোনায় আক্রান্ত হয়ে করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৮৮৮ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৫৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যু যাওয়া ৮৮৪ জনের মধ্যে ৫০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

    ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১৭ জন ও করোনা ওয়ার্ডে ২ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৯৪ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৭ জন করোনা ওয়ার্ডে এবং ১৩৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯৬ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ২৮ শতাংশ পজিটিভ শনাক্তের হার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ