ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • চিত্রনায়িকা একার জামিন নামঞ্জুর

    চিত্রনায়িকা একার জামিন নামঞ্জুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত এই আদেশ দেন।আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

    এদিন আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবির জামিনের জন্য আবেদন করেন।অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি একার জামিন আবেদন নামঞ্জুর করেন।


    গত ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে নায়িকা একার বিরুদ্ধে মাদকের মামলায় তার আইনজীবী হুমায়ুন কবির জামিনের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এক হাজার টাকার মুচলেকয় জামিন আবেদন মঞ্জুর করেন।

    গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একাকে তার রাজধানীর উলনের বাসা থেকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ