ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শাহরুখের গানে নেচে ভাইরাল পুলিশের হাবিলদার 

    শাহরুখের গানে নেচে ভাইরাল পুলিশের হাবিলদার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অমল কাম্বলি। মুম্বাই পুলিশের হাবিলদার হিসেবে কর্মরত আছেন তিনি। সম্প্রতি শাহরুখ খানের 'রা ওয়ান' সিনেমার একটি গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই পুলিশ কর্মী।

    অমলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ২৭ হাজারের কিছু বেশি। সেখানে তার নাচের ভিডিওটি প্রকাশের পর খুব অল্প সময়েই সেটি নেটাগরিকদের মাঝে ছড়িয়ে পড়ে। অনেক পেশাদার শিল্পী এসেও অমলের সঙ্গে নেচে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন।


    ভিডিওটি প্রসঙ্গে অমল বলেন, 'আমি যখন কোনো গান শুনি তখন আমার মনে হয় সেটার নাচ তৈরি হয়ে যায়, মানে আমি কিভাবে পা ফেলতেছি সেটা দেখে ফেলি। গানটা ১০-১৫ বার শোনার পরে আমি আমার পদক্ষেপ ঠিক করে নিই। এরপরে এক ঘণ্টা চর্চা করে ভিডিও বানিয়ে আপলোড করি।'

    প্রসঙ্গত, দীর্ঘ ১৩ বছর ধরে মুম্বাই পুলিশে কর্মরত রয়েছেন অমল কাম্বলি। ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় নাচে অংশ নিতেন তিনি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ