ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আফজাল হোসেন

    বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আফজাল হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার রেঞ্জ পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে আফজাল হোসেনকে শ্রেষ্ঠ ওসির ক্রেষ্ট প্রদান করেন রেঞ্জ ডিআইজি এম আক্তারুজ্জামান।

    এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি একেএম এহসান উল্লাহ, ভারপ্রাপ্ত বরিশাল পুলিশ সুপার মোঃ শাহজাহান, বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, ভোলা পুলিশ সুপার কাওছার হোসেন, ঝালকাঠী পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ অন্যান্য জেলার পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।  

    অপর দিকে বুধবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গৌরনদী মডেল থানার হারুন অর রশিদকে শ্রেষ্ঠ এসআই এবং মোঃ আসাদুল ইসলামকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করে পুরস্কৃত করা হয়েছে। জেলা পুলিশ সুপারের পক্ষে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান। এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ