ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ছাত্রফ্রন্টের দুই নেতার উপর হামলাকারীদের শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ

    ছাত্রফ্রন্টের দুই নেতার উপর হামলাকারীদের শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারী বিএম কলেজে শিক্ষার্থীদের ফি বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্রফ্রন্টের দুই নেতার উপর হামলাকারীদের শাস্তির দাবিতে বরিশালে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সহ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে । 

    সদররোড ও বিএম কলেজে এ কর্মসূচি পালন করা হয় । এর মধ্যে বৃহস্পতিবার (১২ আগস্ট)  সকাল ১১টায়  নগরের সদররোড সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগরের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । 

    সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগরের আহবায়ক সাগর দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, আহবায়ক ইমরান হাবীব রুমন,ছাত্র নেতা বিজন সিকদার,সুজন আহমেদ,ববি শিক্ষার্থী রাকিব,লামিয়া ইসলাম ও অদিতি ইসলাম,কাজল দাশ প্রমুখ। 

    এসময় ছাত্র নেতারা বলেন, প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে ৮৭ লক্ষ ৬০ হাজার টাকা করে ফি আদায় করে নিচ্ছেন। গত ৪ বছরে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ফি আদায় করে নেওয়া শিক্ষকরা সেই টাকা কোন খাতে ব্যায় করেছে সাধারণ শিক্ষার্থীরা আজ জানতে চায়। তারা আরো বলেন এই করেনা কালীণ সময়ে অনেক সাধারণ শিক্ষার্থীদের পরিবারের ঘড়ে চুলায় আগুন জলে নাই। 

    অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের উপর ফি’র বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন ফি কমানোর জন্য আন্দোলন করছি ঠিক সেই মুহুর্তে  আমাদের আন্দোলনে হামলা চালিয়ে ছাত্র ফ্রন্টের নেতা কর্মীদের আহত করে। তাহলে আমরা কি ধরে নেব এই অতিরিক্ত টাকা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করে শিক্ষক নেতৃবৃন্দ ছাত্রলীগকে টাকার অংশ দিয়ে তারা চলছেন। সমাবেশ শেষে পড়ে তারা নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ করেন। 

    অপরদিকে একই দাবীতে বৃহস্পতিবার সকালে বিএম কলেজ শহীদ মিনার গেটের সামনে সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তরিকুল ইসলাম শোভন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র নেতা রেজওয়ান রেজা, সাদমান, আল নাহিয়ান, আখি আক্তার, সুমাইয়া ইসলাম, রাকিব সহ সন্ত্রাসী হামলার শিকার বিজন সিকদার ও আসাদুজ্জামান প্রমূখ। সমাবেশ শেষ অধ্যক্ষ বরাবর শিক্ষার্থীরা অভিযোগ পত্র পেস করেন এবং ৩ দিনের আল্টিমেটাম দেন। বক্তারা সংঘটিত এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলার সুষ্ঠু বিচার তদন্ত দাবি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

    উল্লেখ্য বুধবার সকালে সাধারণ শিক্ষার্থীরা ফি কমানোর দাবীতে বিএম কলেজের সামনের সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে ছাত্রলীগের সদস্য হামলা চালিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা বিজন সিকদার ও আসাদ সহ বিভিন্ন শিক্ষাথীদের উপর হামলা চালিয়ে আহত করে বলে ছাত্র ফ্রন্ট সংগঠন থেকে রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ