ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ওয়ার্ড আ'লীগ নেতার পিতা খুন: খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস সিটি মেয়রের

    ওয়ার্ড আ'লীগ নেতার পিতা খুন: খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস সিটি মেয়রের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা থেকে এক হোমিও চিকিৎসকের হাত-পা বাধা মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার (১২ আগস্ট) সকালে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

     তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করচ্ছে পুলিশ ।

    নিহত অধ্যাপক (অব.) ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ (৭০) কাশিপুর এলাকার নব বায়ো- হোমিও চিকিৎসালয়ের সত্ত্বাধিকারী। তিনি অগ্রনী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার ছেলে জগলুল মোরশেদ প্রিন্স নগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় স্বজনরা বিচারের দাবি করলে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন সিটি মেয়র।

    ঘটনাস্থল পরিদর্শন করে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, এটি মর্মান্তিক ঘটনা। সিআইডি ও পুলিশ কাজ করছে। দ্রুত আসামীরা গ্রেফতার হবে বলে আশা করছি।

    এদিকে স্বজনদের কেউ কেউ দাবি করছেন, ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ বুধবার রাতে বাসায় একা ছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে বাসার পেছনের জানালার একটি গ্রিল ভাঙ্গা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। পাশাপাশি তার নাকে ও চোঁখে আঘাতের চিহ্ন রয়েছে।

    গভীর রাতে কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসার পেছনের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহের হাত-পা রশি দিয়ে বাধা অবস্থায় পাওয়া যায়। সেই সাথে তার নাক-মুখে রক্তাক্ত জখমের চিহ্নও ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

    তিনি জানান, সিআইডি’র টিম ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতিও চলছে, সেইসাথে মামলা দায়ের ও করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ