ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • পরীমনিকে ৬টি গরু দেওয়ার কথা অস্বীকার শাপলা মিডিয়ার কর্ণধারের

    পরীমনিকে ৬টি গরু দেওয়ার কথা অস্বীকার শাপলা মিডিয়ার কর্ণধারের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই ছবির সমালোচিত নায়িকা পরীমনি প্রতি ঈদুল আজহায় গরু কুরবানি দেন। এবারের ঈদুল আজহায় পরীমনি ৬টি গরু কুরবানি দিয়েছেন। আর সেই গরুগুলো এ চিত্রনায়িকাকে দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। সম্প্রতি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর এ নিয়ে মুখ খুলেছেন সেলিম খান। 

    শাপলা মিডিয়ার এ কর্ণধার জানান, তিনি পরীমনিকে গরু দেননি। চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিকে ৪টি গরু দিয়েছেন। এছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রশাসকের সঙ্গে আলোচনা করে দুটি গরু দিয়েছেন তিনি। পরিচালক, শিল্পী ও প্রযোজকদের তত্ত্বাবধানে এসব গরু কাকরাইলে শাপলা মিডিয়ার অফিসের সামনে কুরবানি দেওয়া হয়েছে।

    সেলিম খানের দাবি, তার প্রযোজিত চলচ্চিত্রগুলোর গল্প অনুযায়ী পরীমনি অভিনয়ের সুযোগ পাননি। তাকে নিয়ে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনাও শাপলা মিডিয়ার নেই। অথচ মনগড়া এমন সংবাদ প্রকাশ করায় রীতিমতো আহত হয়েছে তিনি।

    সেলিম খান বলেন, চিত্রনায়িকা পরীমনির নাম শুনেছি। কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গে সামনা-সামনি দেখা হয়নি। এছাড়া কখনো ফোনেও তার সঙ্গে কথা হয়নি।

    সেলিম খান চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যে কেউ তার তিনটি মোবাইল নম্বরে কললিস্ট যাচাই করে দেখতে পারেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ