ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বিসিসির সর্বোচ্চ রাজস্ব আদায়

    বিসিসির সর্বোচ্চ রাজস্ব আদায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত অর্থবছরে (২০২০-২০২১) সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এর পরিমাণ প্রায় ৭৭ কোটি ৭৪ লাখ ৩১ হাজার ৫৪৭ টাকা।

    এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরের (২০২১-২০২২) প্রস্তাবিত বাজেটে ১১৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ২২ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এবার ৩৫ কোটি ৮২ লাখ টাকারও বেশি রাজস্ব খাতে আয়ের কথা বলা হয়েছে। এটি অর্জন হলে দুই দশকের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আয় হবে।

    মঙ্গলবার (১০ আগস্ট) চলতি অর্থবছরের বাজেট ঘোষণাকালে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এ তথ্য জানান।

    বিসিসির হিসাব শাখা বলছে, পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর ১৯ বছরের মধ্যে এটা সর্বোচ্চ রাজস্ব আদায়।  

    এর আগে ২০১৯-২০ অর্থবছরে ৫৩ কোটি ৬০ লাখ,২০১৮-১৯ অর্থবছরে ৫২ কোটি ৬৩ লাখ, ২০১৭-১৮ অর্থবছরে ৪১ কোটি ২৩ লাখ, ২০১৬-১৭ অর্থবছরে ৪২ কোটি ৯৫ লাখ এবং ২০১৫-১৬ অর্থবছরে ৩০ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।

    এর আগের অর্থবছরগুলোতে রাজস্ব আয় আরও কম ছিল।

    মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বিসিসির বিভিন্ন খাত দুর্নীতি মুক্ত হওয়ায় আয় বেড়েছে। আমাদের নিজস্ব ভবন নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নের হার বেশি। তাই নতুন করারোপ না করে রাজস্ব আদায়ের এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    উল্লেখ্য, মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে চলতি অর্থবছ‌রে ৪১৫ কো‌টি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকার প্রস্তা‌বিত বা‌জেট ঘোষণা করেন মেয়র। বিসিসির ১৯তম এবং সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর তৃতীয় প্রস্তা‌বিত বা‌জেট ছিল এটি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ