ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ফি মওকুফের দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

    ফি মওকুফের দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষার সেশন চার্জ ও রেজিস্ট্রেশন ফিসহ কলেজ থেকে নির্ধারিত ফি মওকুফের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা।  

    বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনের সড়কে তারা আন্দোলন শুরু করেন।

    এসময় শিক্ষার্থীরা জানান, করোনাকালে দীর্ঘ দুই বছর ধরে কলেজ বন্ধ রয়েছে, অথচ কলেজ কর্তৃপক্ষ সেমিনার, স্কাউট, শিক্ষাসফর, ম্যাগাজিনসহ বিভিন্ন অযাচিত খাতে ফির নামে অর্থ আদায় করছে। যা বর্তমানে শিক্ষার্থীদের পক্ষে দেওয়া সম্ভব না।

    এমন অবস্থায় অযাচিত ফি মওকুফ করে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি ধার্য করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

    এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া জানান, বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ